
হজযাত্রীদের চিকিৎসায় এক কোটি টাকার ওষুধসহ ২০০ চিকিৎসক ও নার্স হাজিদের সঙ্গী হবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। হজযাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহণ ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক ও নার্স এবং এক কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে।’
চলতি বছর হজে যেতে পাঁচ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যা সমাধানে ইতোমধ্যে বেশ কয়েকবার তাগাদাও দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত