
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে খাগড়াছড়িতে অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয় মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিত চাকমা ও রোকেয়া বেগম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অসহায় ব্যক্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে মোট ১০৬ জন উপকারভোগীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে এ আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...