
ময়মনসিংহ ত্রিশালে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় দুখুমিয়া শিশুপার্ক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি জমকালো র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র্যালীতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
১৪৩২ বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পর নববর্ষের শুভেচ্ছা বিনিময় কালে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, নববর্ষ আমাদের সাংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা জানি আবহমান কাল থেকে পহেলা বৈশাখ কে আমরা বছরের সূচনা হিসেবে পালন করে আসছি।

এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন নাচ, গান, কবিতা আবৃত্তি ও আনন্দ শোভা যাত্রার আয়োজন করে। আমাদের আয়োজনে যারা অংশ গ্রহণ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এবং ত্রিশাল সহ সারা বাংলাদেশ ও দেশের জনগণের মঙ্গল কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...