
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে দখলদার ইসরায়েলি বিমান হামলায় ২২ বছর বয়সী দীনা খালেদ জাউরুব নামে এক ফিলিস্তিনি শিল্পী নিহত হয়েছেন।
কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়, দীনা গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।
দীনার শিল্পকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদার ইসরায়েলিদের হামলার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। তার মৃত্যু ফিলিস্তিনি সংস্কৃতি ও শিল্পাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।
হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও অজানা রয়ে গেছে। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যে হাজারো বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অনেকেই শিল্পী, সাংবাদিক ও চিকিৎসকসহ পেশাজীবী ব্যক্তিত্ব।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...