
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় বিট পুলিশের কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সংশ্লিষ্টদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রনে মঙ্গলবার ১টি পৌরসভা ও উপজেলার হরিঢালী, কপিলমুনি,লতা-দেলুটি,গদাইপুর, রাড়ুলী, লস্কর সহ গড়ইখালী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সুশীল সমাজ,জনপ্রতিনিধি ও নানা শ্রেনী পেশার প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থীরা,ইউপি চেয়ারম্যান, মেম্বরগন,সমাজকর্মী,সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
এসব সভায় পুলিশের পক্ষ থেকে করনীয় বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এসআই তরিকুল ইসলাম, আঃ আহাদ,এসআই মাসুদুর রহমান, এসআই খায়রুল আলম, এসআই মফিজুল ইসলাম,এসআই আনিছুর রহমান, এসআই সবুজ,এএসআই গৌতম মন্ডল ও এএসআই আলতাফ মাহমুদ, হুমায়ুন কবিরসহ অন্যান্য বিট পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে থানার ওসি মো, সবজেল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ,শিশু সুরক্ষা,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,বয়স্ক প্রতিবন্ধীদের সুরক্ষা,ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...