
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় সুবিধাবঞ্চিত কিছু সংক্ষক পরিবারের মাঝে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন নিত্য ব্যবহার্য মূল্যবান উপহার সামগ্রী বিতরণ করেছে।
১৯ এপ্রিল( শনিবার) দুপুর আনুমানিক ২টায় উপজেলার পদুয়া ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় উক্ত সামগ্রীগুলো বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান (ইউএনও) । প্রধাব বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও দ্বীনি আলোচক মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
গেস্ট অব অনার ছিলেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা মুন্সি ফরিদ উদ্দীন চৌধুরী। কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন, মোঃ ওমর ফারুক, আব্দুল্লাহ আল গফুর, মোঃ রুবেল খান, মঃ আবু হানিফ, জাফর আহমদ, মোঃ শাহাব উদ্দিন, মামুন আল রশিদ, মোঃ খানে আলম, মোঃ মহি উদ্দিন চৌধুরী (মহিন), মোঃ মহি উদ্দিন, মোঃ ফৌজুল কবির, মোঃ সেলিম উদ্দীন, মোঃ মিজানুর রহমান নিশানসহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের স্থানীয় সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, উক্ত সংগঠনের কার্যক্রম খুবই প্রশংসনীয়। এধরণের সংগঠন সমাজ বিনির্মানে মূখ্য ভু্ুমিকা রাখতে সক্ষম। তিনি আরও বলেন, এধরণের সংগঠনের জন্য তাঁর মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে।
যেকোন সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পরামর্শ গ্রহণ করতে তাঁর সহিত সাক্ষাৎ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন। সভা শেষে শ্রেণীভিত্তিক ১৯টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও মেয়েদের বিবাহ ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...