
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জুমপার ও ইসিএভুক্ত এলাকায় উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
২০ এপ্রিল রবিবার সকাল ১১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত জাফলং ব্রিজ, জুমপাড়, বল্লাঘাট ও জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট মো: সাইদুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি শেলু ও সেভ মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনরত আরো ১৫টি বার্কি নৌকা ভাঙ্গা হয়।
এছাড়া অন্তত ১০০টি নৌকা ও ১৫ টি ট্রাক হতে বালু আনলোড করে নদীতে ফেলা হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নদীর পাড়ে নির্মিত ৫টি তাবু ধ্বংস করা হয়।তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...