
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। গতকাল সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গত মার্চ মাসে মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, নাশকতা ঠেকানো, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নালিতাবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওসি সোহেল রানাকে মার্চ মাসে তার সম্পাদিত কর্ম বিবেচনা করে পয়েন্টের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
ওই সভায় শ্রেষ্ঠ ওসি সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল ইন্সপেক্টর (তদন্ত), সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...