সালথায় অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় দেশীয় তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আড়–য়াকান্দী গ্রামের একটি কলা বাগানের ভেতরে অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে ফরিদপুর র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল। ফরিদপুর র‌্যাব-১০ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডর এস এম হাসান সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথার আড়–য়াকান্দী গ্রামের একটি কলা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি এল.জি (বন্দুক) ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন