
নওগাঁর পোরশায় কাঁকড়া ট্রাক্টরের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নাজমুল হক সুমন(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আজিম (১৮) নামের আরেক যুবক। নিহত নাজমুল নিতপুর শিতলী ডাংগাপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে এবং আহত আজিম নিতপুর গোপালগঞ্জের মোতাহারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা দুইজন মোটরসাইকেল যোগে সুতরইলের দিকে যাচ্ছিলেন। এসময় তারা সুতরইল-নিতপুর রোডের নিতপুর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছিলে মাটিবাহী একটি কাঁকড়া ট্রাক্টর হঠাৎ রাস্তার দক্ষিন পাশ থেকে রাস্তার উপরে উঠলে সরাসরি মোটরসাইকেল কাঁকড়ার সাথে সংঘর্ষ হয়। এতে ওই দুইজন গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সর ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজমুল মারা যান।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...