
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় এক পরিবারের তিন সদস্যকে রাতের খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশেয়ে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুটপাট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টিরা।
গতকাল বুধবার (২৩ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়ের আরজবেগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে গুরুতর অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়ের আরজবেগী গ্রামের হাফিজুর রহমান কালন খানের ঘরে ঢুকে রাতের খাবারের সাথে ঔষধ মিশেয়ে পরিবারটির তিন সদস্যকে অজ্ঞান করে অজ্ঞান পার্টিরা। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন বেলা পেড়িয়ে গেলেও তাঁদের ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পান না।
এক পর্যায়ে ঘরের পিছনের দরজার বাহির দিয়ে সিটকানি লাগানো দেখতে পায়।
পরে দরজা খুলে ভেতরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় অচেতন হাফিজুর রহমান কালন খান,তার স্ত্রী রাবেয়া বেগম ও কন্যা সন্তান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...