
‘আমরাই করব ম্যালেরিয়া নির্মূল: নব উদ্যমে, নব বিনিয়োগ ও নব চিন্তায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গেইট পর্যন্ত গিয়ে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মহসিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
আলোচনা সভায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির সিনিয়র মেডিকেল অফিসার (এসএমও) ডা. বিশ্ব জ্যোতি চাকমা প্রতিপাদ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বিশ্বব্যাপী ও বাংলাদেশের ম্যালেরিয়া পরিস্থিতি, পার্বত্য তিন জেলার ম্যালেরিয়া সংক্রমণের হালনাগাদ চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...