
মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই-কে ঘিরে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী এলাকায় চলছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে গোলাবাড়ী যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা। উদ্বোধনী দিনে নারী বলী খেলায় অংশগ্রহণকারী সাতজনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন আক্রা মারমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ী যুব সংঘের সভাপতি মংখই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক চরাসাই, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যরী মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা, এবং বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হলাপ্রুসাই মারমা।
অনুষ্ঠানে নারী বলী খেলাসহ তৈলাক্ত বাঁশে উঠা, দড়ি টানা, হাড়ি ভাঙ্গা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক সূত্রে জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে পুরুষ বলী খেলা, লটারী ড্র এবং রাতেও চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...