
অগ্রণী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও জয়পুরহাট অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন।
শনিবার (১১ অক্টোবর) সকালে অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেন।
এ সময় জয়পুরহাট অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ জুলফকিার আলী আকন্দ এর সভাপতিত্বে বক্তারা অগ্রণী ব্যাংকের জয়পুরহাট অঞ্চলের সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধি, খেলাপী ঋণ আদায়, নতুন শ্রেনীকরন রোধ ও ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা-২০২৫ শতভাগ অর্জন, গ্রাহকসেবা আরও সহজীকরণ করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
অগ্রণী ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা, খেলাপী ঋণ, কু-ঋণ ও ঋণ আদায়ের হার সম্পর্কে প্রধান অতিথিরবক্তব্যে রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর বিশদ বলেন, খেলাপী ঋন গ্রহিতাদের নিকট থেকে নগদে ১৯ লক্ষ ৪৯ হাজার টাকা আদায়সহ জয়পুরহাট আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক।
খেলাপী ঋণ আদায়ে এ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছেন, আশা করা যায় কিছুদিনের মধ্যেই অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট অঞ্চলের ঋণ আদায় হার ৯৯% এ উন্নীত হবে।
তিনি খেলাপী ঋণ সমূহ দ্রুত আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ মুক্ত অঞ্চল হিসাবে ঘোষনা করার আশাবাদ ব্যক্ত করনে এবং
কোন শ্রেণীকৃত ঋণ না থাকায় অদ্য ১১/১০/২৫ ইং তারিখ হতে জয়পুরহাট অঞ্চলাধীন আওলাই শাখাকে শ্রেণীকৃতঋণ মুক্ত শাখা হিসাবে ঘোষনা করেন।
উক্ত সম্মেলনে জয়পুরহাট অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক,ঋণ র্কমর্কতা,অন্যান্য র্কমর্কতা-র্কমচারী এবং মাঠ সহকারীগন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...