
মাসুদ রেজা শিশিরঃ অফিসিয়ালি রাজবাড়ী -২ তে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত আসেনি, দল যে সিধান্ত দিবে আমরা তা মেনে চলব, আমাদের নেতাকর্মীরা বিগত ১৭ বছরে দলের হয়ে কাজ করছে দলের সিধান্ত মেনে আগামীতেও কাজ করে যাব।
আওয়ামীলীগ হটাও আন্দোলনে আমাদের সাথে যারা ছিল তাদেরকেও দল মুল্যায়ন করছে, তারা আমাদের সাথে ছিল তবে রাজবাড়ী- ২ আসনে যার কথা শুনা যাচ্ছে তিনি একটা দলের মহাসচিব তিনি গোপালগঞ্জের বাসিন্দা, বালিয়াকান্দিতে তার মামা বাড়ি। এ আসনের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিতে মরিয়া হয়ে রয়েছে।
মঙ্গলবার বিকালে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মত বিনিময় সভায় এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী হারুন অর রশীদ।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহ মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রুমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি লিয়াকত আলী খান, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, যুবদলের নেতা মাসুদ রানা জনি,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...