
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের যেন কোন শেষ নেই। অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজারের দখলে পুরো মহাসড়ক। দেখার যেন কেউ নেই।
প্রশাসনের নাকের ঢগায় বসে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার, ব্যাটারী চালিত অটু রিকসা , অবৈধ ফলের দোকান ও কাঁচাবাজার রিতিমত স্ট্যাড ঘেরে বসেছে। এটি প্রতিদিনের চিত্র। এগুলোর কারনে যানজট আর জনদুর্ভোগ চরমে। অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজারের কারনে চার লেনের মহাসড়ক এখন দুই লেনে পরিণত হয়েছে। এগুলো ছাড়াও মহাসড়কের পাশে স্থাপন করা হয়েছে লোকাল শালবন বাসের কাউন্টার। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ।
সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ত্রিশাল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচদিয়ে অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারী চালিত অটু রিকসা পুরো সড়ক দখল করে দাড়িয়ে আছে। এর পাশে সরকারী নজরুল কলেজ গেইটের সামনে সারি করে বসানো হয়েছে ফলের দোকান , শাক-সবজি ও মাছের বাজার।

এতে সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট লেগেই থাকে। আবার এখানে ট্রাফিকের দায়িত্ব আছেন একজন। তাকেও পাওয়া যায়না সব সময়। ফুটওভার ব্রিজের নিচে কিছুক্ষন পর পর দেখামিলে টহল পুলিশের একটি গাড়ী। তারাও অবৈধ সিএনজি ও অটু রিকসার পাশে তাদের গাড়ীও দাড় করিয়ে রেখেছে।
এসব অবৈধ বাজারের ময়লাও ফেলে রাখা হয়েছে মহাসড়কের পাশে। এতে নোংরা হচ্ছে পরিবেশ। আবার ফুট ওভার ব্রিজ দিয়ে চলাচলের রাস্তায় দোকান বসার ফলে দুর্ভোগের মাত্রা চরমে। পাশাপাশি দুর্ঘটনার প্রবনতাও বাড়ছে।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায়, পৌর শহরের দরিরামপুর বাসট্যান্ডে কাঁচা বাজার, ফলের দোকান ও থ্রি-হুইলার স্ট্যান্ডের কোনো অনুমোদন নেই। এটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে বসিয়েছে। এর সাথে অনেকেই জড়িত। মহাসড়কের ওপরই ইজারাবিহীন এই বাজার চলে দিন রাত ২৪ঘন্টা।
গত ১৪ জানুয়ারী এই মহাসড়কের দেখামিলে ভিন্নচিত্র, সকাল থেকেই পুরো বাসস্ট্যান্ড এলাকায় নেই কোন অবৈধ থ্রি-হুইলার, অটু রিকসা, কাচাবাজার। ট্রাফিক পুলিশসহ থানা পুলিশ কোন পরিবহন দাড়াতে দিচ্ছেন না। কারন হিসেবে জানাগেল ভিআইপি আসছেন তাই এত আয়োজন। আবার ভিআইপি চলে গেলে পুরনো রুপেই ফিরে আসে।
উপজেলা প্রশাসন মাঝে মধ্যে এগুলো অপসারন করলেও দুই একদিন পর আবার আগের রুপেই ফিরে আসে। দায়িত্বরত পুলিশের সামনেই অবৈধ থ্রি-হুইলার, অটু রিকসা, কাচাবাজার বসে আছে। যেন কারও কিছু বলার নেই।
স্থানীয় ইমরান হাসান, হারুন অর রশিদ, আলিমুল রাজীব, আবু রায়হান বলেন, অবৈধ থ্রি-হুইলার ও বাজারের কারনে মহাসড়কের এঅংশে যানজট লেগেই থাকে। প্রশাসন চাইলেই সব সময় সড়ক ক্লিয়ার রাখতে পারে। থ্রি-হুইলারের তো মহাসড়কে চলাচল করার অনুমোদন নেই। প্রশাসনের লোকদের মেনেজ করেই তারা চলছে। শুনেছি এই বিজি রোডে তারা স্ট্যান্ড করেছে প্রশাসনকে মান্থলি প্রত্যেই সিএনজি টাকা পয়সা দেয়। মাঝে মধ্যে নতুন নতুন প্রশাসন আসেন তখন অপসারন করে দেন আবার মিট মিমানসার মাধ্যমে এগুলো বসে। এমনই দেখছি বহু বছর ধরে। আমাদের সবারই এগুলো দেখতে দেখতে সইয়েই গেছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ বলেন, ইউএনও স্যারের নির্দেশে অবৈধ থ্রি-হুইলার ও কাঁচা বাজার অপসারন করা হয়েছিল। তারা পুনরায় আবারো বসেছে। আমরা একাধিকবার চেষ্টা করেও পারছিনা। যদি স্থানীয়রা সহযোগীতা না করে। নতুন ইউএনও স্যার এসেছে উনার সাথে কথা বলে আবার অপসারন করবো।
ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে সামনের সপ্তাহে ওসি সাহেবকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...