
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের অসহায় সিরাজ মল্লিক (৬৫) চিকিৎসাভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। প্রয়োজনীয় ঔষধপত্র কেনার টাকাও নেই তার। চিকিৎসকরা অন্যত্র উন্নত চিকিৎসা নিতে পরামর্শ দিলেও অর্থাভাবে ভর্তি হতে পারছেন না বড় কোন হাসপাতালে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ধরে শ্বাসকষ্টসহ জটিল রোগে ভুগছেন তিনি। চিকিৎসার খরচ চালাতে ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছেন। এখন আর চিকিৎসার খরচ বহন করার মতো তার সামর্থ্য নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধের অভাবে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।
সিরাজ মল্লিকের স্ত্রী, ১ পুত্র ও অবিবাহিত এক মেয়ে রয়েছে। একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও তার পক্ষে বাবার প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন সম্ভব হচ্ছে না।
সিরাজ মল্লিকের পরিবার সরকারী সহায়তা ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। দ্রুত আর্থিক সহায়তা পেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...