
নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে রুচিয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৪মে) দুপুর ২টার দিকে থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
অভিযান সূত্রে জানা গেছে,সোমবার দুপুর ২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে মৃত তরিকুল সরদারের বাড়ি অভিযান চালায়।
এসময় রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তা ভর্তি ৩৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী, তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার পলাতক রয়েছেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত নারীরসহ আরও এক পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন