
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ার বরেন্দ্র লাল ত্রিপুরা (৭৩) ও তার স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরা (৭০) আর ভাঙা ঝুপড়ি ঘরে নয়—এখন তাদের মাথার উপর দৃঢ় ছাদ। সেনাবাহিনীর মানবিক উদ্যোগে নির্মিত নতুন ঘরে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) আনুষ্ঠানিকভাবে উঠলেন এই অসহায় দম্পতি।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম তাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
গত ২৩ জানুয়ারি ‘দৈনিক প্রতিদিনের চিত্র’ পত্রিকায় “অসহায় বৃদ্ধ দম্পতির জীবন সংগ্রাম: সরকারি সহায়তার অভাবে ঝুপড়ি ঘরে কাটছে শেষ বয়স” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসানের। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং নিজস্ব অর্থায়নে নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বরেন্দ্র লাল ত্রিপুরা বলেন, “আগে তো আমার কোনো ঘর ছিল না, সেনাবাহিনী আমাদের ঘর দিয়েছে। এখন সুখে শান্তিতে থাকতে পারব।”
তার স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরাও বলেন, “আগে জরাজীর্ণ ঘরে কষ্টে থাকতাম, এখন পাকা ঘর পেয়ে ভালো লাগছে। সেনাবাহিনীকে ধন্যবাদ।”
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম বলেন,
“স্থানীয় সংবাদকর্মীদের প্রচারিত খবরের সূত্র ধরে রিজিয়ন কমান্ডার মহোদয় উদ্যোগ নেন। আমরা সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছি এবং থাকব। খাগড়াছড়ি রিজিয়নের আওতায় কেউ গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না—এটাই আমাদের অঙ্গীকার।”
স্থানীয় ইউপি মেম্বার বিপ্লব ত্রিপুরা রিংকু বলেন, “দীর্ঘদিন ধরে বরেন্দ্র ত্রিপুরা দম্পতি কষ্টের মধ্যে ছিলেন। সেনাবাহিনীর সহযোগিতায় আজ তাদের জীবনে স্বস্তি এসেছে। আমরা সেনাবাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই, যারা এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।”
স্থানীয় বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি সরনাথ ত্রিপুরাও বলেন, “পজিটিভ সংবাদ প্রচারেই এই দম্পতি একটি ঘর পেয়েছেন। এজন্য আমরা সাংবাদিকদের এবং সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই।”
এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে সঠিক সংবাদ প্রচার শুধু তথ্য প্রদানই নয়, এটি পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সমাজের অসহায় মানুষদের দুঃখ-দুর্দশা তুলে ধরতে গণমাধ্যম যে কতটা কার্যকর, বরেন্দ্র ত্রিপুরা দম্পতির নতুন আশ্রয় তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত