
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে আজ (বৃহস্পতিবার) সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে নারীসহ দুজন গণপিটুনির শিকার হয়েছেন। এর মধ্যে ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতের মতো আজ সকাল থেকেও ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে এক যুবককে বেধরক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি-৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
কেউ বলছেন, ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু হয়।
এই ঘটনার ঠিক পাঁচ মিনিট পরই ধানমন্ডি-৩২ এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। ১০/১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...