
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য সহকারী শিক্ষক আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে, বৃহস্পতিবার (৪ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং তারও আগে নালিতাবাড়ী উপজেলার শ্রেষ্ঠ সরকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। শিক্ষক পরিবার থেকে বেড়ে ওঠা আবু সাঈদের স্ত্রী আবসানা তানজিন মিতু নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শুধু তাই নয়, আবু সাঈদের বাবা মৃত আব্দুস সালাম এবং শাশুড়ি বেগম লুৎফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সাঈদের বাবা বেঁচে নেই। তার শাশুড়ি অবসরে রয়েছেন।
এছাড়াও সাঈদের শ্বশুর একেএম আব্দুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন। শিক্ষক আবু সাঈদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি যেন সুনামের সাথে বাকি শিক্ষকতা জীবন সমাপ্ত করতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...