
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে এসেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন দলের সদস্যরা।
ইরানি প্রতিনিধি দলটির নেতা এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, “এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই। কারণ দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে— প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে।”
“এমনকি, এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার, আলোচনার মাঝপথে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের লক্ষ্য করে হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।”
তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়— তাহলে ইরানও সমঝোতা চুক্তিক স্বাক্ষরে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঘালিবাফ। এ প্রসঙ্গে তাসনিম নিউজকে তিনি বলেছেন, “আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি সত্যিকার একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদন করতে প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতিও দেখতে পাবে।”
তবে এই সংলাপের আড়ালে যুক্তরাষ্ট্র যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় তাহলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে বলেও জানিয়েছেন ঘালিবাফ। এ ব্যাপারে তাসনিম নিউজকে ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, “বর্তমানে যে যুদ্ধ চলছে, তাতে ইতোমধ্যে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। যদি তারা এই আলোচনার নামে একটি নিষ্ফল, লোকদেখানো এবং প্রতারণামূলক অভিযান চালাতে চায়, তাহলে আমারাও আল্লাহর ওপর বিশ্বাস এবং আমাদের জনগণের শক্তির ওপর ভরসা রেখে নিজেদের অধিকার আদায় করতে প্রস্তুত আছি।”
এদিকে সংলাপে যোগ দিতে ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটিও। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...