
মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, বিএনপি কখনো সাধারণ মানুষের ক্ষতি করেনি। আমি কথা দিচ্ছি—আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, কোনো নিরীহ মানুষ মামলা, হামলা কিংবা জুলুম-নির্যাতনের শিকার হবে না।
কারও তদবির নিয়ে আমার কাছে আসতে হবে না। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।
গতকাল সোমবার ( ১০ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভাটি অনুষ্ঠিত হয় আদমপুর পণ্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
চার দশকের রাজনীতি, শ্রম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস তুলে ধরে ড. হিলালী বলেন, “আমি দলের জন্য জীবন উৎসর্গ করেছি। দলও আমাকে ভালোবেসে এবারেরসহ চারবার মনোনয়ন দিয়েছে। ২০০৬ সালে প্রথম মনোনয়ন পাই, কিন্তু সে নির্বাচন সরকার বানচাল করে দেয়।
২০০৮ সালে পুনরায় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন সারাদেশে বিএনপির বিপর্যয়ের মধ্যেও আমি রেকর্ডসংখ্যক ভোট পেয়েছিলাম। ২০১৮ সালের নির্বাচন তো আপনারাই দেখেছেন—রাতের ভোটের সাক্ষী আপনারাই।
তিনি আরও বলেন, রাজনীতি করা মানুষের একটি স্বপ্ন থাকে, একবার সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার। সেই স্বপ্ন পূরণের আশায় কত মামলা, হামলা, জেল-জুলুম সয়েছি। আজ আবার আপনাদের দুয়ারে এসেছি। ধানের শীষে একটি ভোট দিন, ইনশাআল্লাহ আমি আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূঁইয়া সুমন, পৌর ছাত্রদলের সদস্যসচিব সৈয়দ রাকিব হাসান তন্ময়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেকে।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...