
আরব সাগরে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের একটি বাণিজ্যিক জাহাজকে গতিরোধ করে পুনরায় ইরানের দিকে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। রোববার (২৬ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘এমভি সেভান’ নামক জাহাজটিকে আরব সাগরে আটকে দেওয়া হয়। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস পিঙ্কনি’ থেকে উড্ডয়ন করা একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজটিকে গতিরোধ করে।
বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী জাহাজটি পুনরায় ইরানের দিকে ফিরে যাচ্ছে এবং মার্কিন প্রহরায় সেটিকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘এমভি সেভান’ নামের এই জাহাজটিসহ মোট ১৯টি জাহাজের ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা ছিল। শতকোটি ডলারের ইরানি তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পাচারের অভিযোগে এই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর এই হস্তক্ষেপ পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
সূত্র : আলজাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত