
মো: আব্দুল কাইয়ুম,বিশ্বনাথ(সিলেট): বিশ্বনাথের খাজাঞ্চিতে দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাজাঞ্চি ইউনিয়ন যুবদল,স্বেচ্চাসেবক দল,শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ই অক্টোবর(বুধবার) বিকেলে স্থানীয় খাজাঞ্চি স্টেশন বাজারে বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলীর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট- ২ আসনের সাংসদ তাহসিনা রুশদীর লুনা’র একান্ত সচিব মোঃ ময়নুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম,খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর ফারুক,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কুদ্দুস আলী,উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,ইউনিয়ন বিএনপি নেতা আবু সাঈদ,ছাত্রদল নেতা মৌরশ আলী।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাঈদুর রহমান সৈয়দ,৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু,ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি জমির আলী,যুগ্ম সম্পাদক আনোয়ার আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ,সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক হেলাল মিয়া,আরব আমিরাত যুবদলের সাংগঠনিক শাহজাহান সজিব,সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল আলী,নিজাম উদ্দিন,লায়েছ আহমদ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমেদ,ছাত্রদল নেতা আরিয়ান সজিব,সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ফারহান উদ্দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...