
খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র সংলগ্ন এলাকায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে, দোকান বন্ধ করা হয়নি; সড়ক শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে আলুটিলা এলাকায় অভিযান পরিচালনার পর স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটননির্ভর পরিবারগুলোর জীবিকা হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটির দাবি, কথিত অবৈধতা ও কাগজপত্রের অজুহাতে হঠাৎ এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং এতে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকটি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দোকানগুলো পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানায়।
এছাড়া ত্রিপুরা ঐক্য পরিষদ ও ত্রিপুরা যুব ঐক্য পরিষদ পৃথক প্রতিক্রিয়ায় এ ঘটনাকে ‘অকস্মাৎ ও জনজীবনবিরোধী’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বলছে, এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় অর্থনীতি ও দিনমজুরদের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তারা দ্রুত দোকানগুলো পুনরায় চালুর দাবি জানিয়ে সতর্ক করে যে, দাবি উপেক্ষা করা হলে কর্মসূচি গ্রহণ করা হতে পারে।
তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল। তিনি জানান, “সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানসমূহ বন্ধ করা হয়নি।”
এদিকে, সামনে পার্বত্য অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিঝু-বিহু-বিষু… চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উৎসব থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে এবং স্থানীয়দের জীবিকা ও জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...