
সাড়ে তিনশ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে এর আগে কখনো জিততে পারেনি পাকিস্তান। তাই স্বাভাবিকভাবেই গতকাল ব্যাটিংয়ে নামার সময় কিছুটা হলেও মানসিক চাপে ছিল তাড়া। আর একশ রানের আগেই তিন উইকেট হারিয়ে অনেকটাই ম্যাচ থেকে দূরে সরে যায়। তবে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছে পাকিস্তান।
৩৫৩ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু এনে দেন ফখর জামান। তার ২৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯১ রান তোলে পাকিস্তান। এর পরপরই বাবর আজমও ফেরেন। তাতে একশর আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।
তবে চতুর্থ উইকেট জুটিতে রীতিমতো অসাধ্য সাধন করেছে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। তারা ২৬০ রানের জুটি গড়েছেন। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।
এমন জয়ের পর সৃষ্টিকর্তাকে স্বরণ করেন রিজওয়ান। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’
ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে বলে মনে করেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...