
ঢাকা মহানগরের উত্তরা এলাকায় অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের পরিচালক প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছেন সার্জারি বিশেষজ্ঞ ও মানবিক চিকিৎসক ডা. রেজাউল হক জুয়েল। গতকাল শনিবার বাদ আসর হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এক আয়োজিত দায়িত্ব গ্রহণ ও মিলাদ মাহফিলে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম শরীফ বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুবদল উত্তরা পূর্ব থানার সাধারণ সম্পাদক দীপু শিকদার, মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবি ভূঁইয়া, বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি রিপন হোসেন, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
দোয়া মাহফিল পরিচালনা করেন গাজীপুরের বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি এম.কে. নকিব।
বক্তারা বলেন, “ডা. রেজাউল হক জুয়েল দীর্ঘদিন ধরে উত্তরাসহ আশপাশের অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিবেদিত থেকেছেন। তিনি শুধু দক্ষ সার্জন নন, বরং একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত।
বিশেষ করে আরএমসি, ইউএসবি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি ড্যাব-এর সদস্য এবং মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সাবেক সম্পাদক হিসেবে রাজনৈতিকভাবে নিষ্ঠাবান থেকেও সব সময় নিপীড়িত ও অসহায় মানুষদের পাশে ছিলেন।”
জুলাই অভ্যুত্থানকালে আহত নেতাকর্মীদের নিজের বাসায় ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে সেবা দেওয়ার কথাও অনুষ্ঠানে উঠে আসে। এছাড়াও, ব্যক্তি উদ্যোগে অনেককে আর্থিকভাবে সহযোগিতা করায় এলাকার মানুষের কাছে তিনি “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিতি পেয়েছেন।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে—এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...