ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়ন এর ছদাহা পূর্ব কাজির পাড়ার ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।২৪ জানুয়ারি (শুক্রবার) রাত ৮ ঘটিকার সময়ে সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ শাহআলম এর সভাপতিত্বে নিজ কার্যলয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব এর প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায়, কোরআন তেলওয়াত ও ইসলামিক সংগিতের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম অধিবেশন শুরু হয়৷

পূর্ণাঙ্গ কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে,মোঃ শাহআলম সভাপতি, মোহাম্মদ হোসেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ শায়ের আহমদ সাধারণ সম্পাদক, মোঃ জাপর আলম সহ-সাধারণ সম্পাদক, মোঃ শেখ জাপর যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ নাজিম উদ্দীন অর্থ সম্পাদক, লিয়াকত আলী সহ-অর্থসম্পাদক মোঃ মিজান সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মিজানুর রহমান প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ সাহাব উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃ কামাল হোসেন সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃরিদুয়ান শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ জাহেদুল ইসলাম ক্রিড়া সম্পাদক,মোঃ শাহজাহান সহ-ক্রিড়া সম্পাদক মোঃ নুরুন্নবী আপ্যায়ন, মোঃ আমান উল্লাহ বিদেশ বিষয়ক সম্পাদকসহ অত্র সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ।

পরিশেষে নবগঠিত সকল সম্পাদক ও সংগঠনের সকল সদস্য মিলে ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব এর উপদেষ্টা জনাব শেফায়েত উল্লাহ চক্ষু’কে ফুল দিয়ে বরণ করে নেন এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷