
পবিত্র ঈদুল ফিতর যেতে না যেতেই নড়াইলের সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়ায় বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী কাঠব্যবসায়ী ভান্ডারীপাড়ার তুহিনুজ্জামান ঝন্নু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আমার ছোট স্ত্রী শেফালী বেগমসহ তার লোকজন বুধবার গভীর রাতে আমাদের বসতঘরে আগুন দিয়েছে। এ সময় ঘরে কেউ ছিল না। তবে ঘরে থাকা দেড় লক্ষাধিক টাকা, আসবাবপত্র, ফ্রিজ, ফ্যানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।
এমনকি গায়ের পোশাক ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে আমার বড় স্ত্রী আইরিন পারভিন থাকত। আর অন্যত্র আমার ছোট স্ত্রী শেফালী বসবাস করত। আগুন দেয়ার ঘটনায় শেফালীসহ সহযোগীদের নামে সদর থানায় অভিযোগ দিয়েছি।
তিনি আরো বলেন, আগুন দেয়ার আগে ওইদিন রাত ১১টার দিকে আমার ছোট স্ত্রী শেফালী বেগম বড় স্ত্রী আইরিন বেগমের বাড়িতে এসে তার (আইরিন) সঙ্গে ঝগড়া বিবাদ এবং ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে স্ত্রী আইরিন ও তার মেয়েকে মারধর করে গায়ের স্বর্ণা্লংকার ছিনিয়ে নেয়। এ সময় বড় স্ত্রী আইরিনকে বাড়িঘর ছাড়ার হুমকি পর্যন্ত দেয়।
আইরিন পারভিন বলেন, আমার সতীন শেফালী বেগম বুধবার রাতে আমাকে এবং মেয়েকে মারধর করে বাড়িঘর ছাড়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শেফালী বেগম ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেফালী বেগমের হুমকির পর আইরিন পারভীন, তার স্বামী ও মেয়ে অগ্নিকান্ডের সময় আত্মীয়ের বাড়িতে ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত শেফালী বেগম জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...