
আমিনুল ইসলাম (আহাদ): আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী।
তিনি জানান, ঈদের সময় ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যানজট নিরসন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং দুর্ঘটনা এড়াতে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ মোড় ও বাসস্ট্যান্ডগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চর বাকর , কোম্পানীগঞ্জ, শংচাইল, মকিমপুর, এসব স্থানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেক পোস্ট বসানো হয়েছে।
হাইওয়ে পুলিশের পাশাপাশি র্যাব ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ টহল টিম গঠন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা টহল দেবে, যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়।
যানজট এড়াতে মিরপুর হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। বিশেষ করে বাস ও ট্রাকের অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, “ঈদের আগে ও পরে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে।”
এছাড়া, চালকদের গতি নিয়ন্ত্রণে রাখা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
হাইওয়ের যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...