
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। তিনি ১৩ ফেব্রুয়ারির সকালকে বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক যাত্রায় এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি জানান, নির্বাচন কমিশনের মূল অঙ্গীকার ছিল আইন অনুযায়ী নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কোনো ত্রুটি থেকে থাকলে তা অনিচ্ছাকৃত বলে মন্তব্য করেন কমিশনার।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটাররা ঈদের উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এর ফলে সব ধরনের সংশয় দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তা বাহিনী ও বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতিও ধন্যবাদ জানান তিনি।
সমাপনী বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতন্ত্র নির্ধারিত পথ থেকে কখনও বিচ্যুত হবে না এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...