
হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হতে পারে তামিম ইকবালকে।
হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।
গেল সপ্তাহেই ঢাকা পোস্টকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম।
সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল, আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো ছিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...