
মজিবুর রহমান: বিদেশে বসে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেছেন, উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর পরিণতি ভালো হবে না।
গতকাল মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলার চিরাং বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং রাত ৮টার দিকে মোজাফরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বানিয়াগাতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের নেতাকর্মীরা মামলা-হামলাসহ নানা ধরনের অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন। আমার বাসাবাড়িতে কয়েক দফা ভাঙচুর হয়েছে। রান্না করা ভাত ফেলে দেওয়া হয়েছে। আত্মীয়-স্বজন মারা গেলেও আমাদের নেতাকর্মীদের জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি।
তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর কারও বাড়িঘরে হামলা-ভাঙচুর হতে দিইনি। এ বিষয়ে আমাদের অনেক নির্যাতিত নেতাকর্মীর বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে। আমাদের ত্যাগ ও মানবিকতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে।
বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে বসে উসকানি দিয়ে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। যারা বিদেশে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে এসে মিছিল-মিটিং করতে বলুন। অন্যথায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে পরিণতি ভালো হবে না।
উন্নয়ন প্রসঙ্গে এমপি হিলালী বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে কেন্দুয়ার উন্নয়নে ২৮০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। ধাপে ধাপে এসব বরাদ্দের কাজ বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ, আগামী দুই বছরের মধ্যে কেন্দুয়া উপজেলার কোনো রাস্তা পাকাকরণের কাজ বাকি থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মোজাফরপুর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম বেপারী এবং চিরাং ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন গোলাম মোস্তুফা ভূইয়া।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, বিএনপি নেতা মতিউর রহমান, রুকুনুজ্জামান মেম্বারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...