
জ্ঞানচর্চা, গবেষণা এবং গঠনমূলক বুদ্ধিবৃত্তিক সংলাপকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করার লক্ষ্যে আল-উম্মাহ ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘আল-উম্মাহ’ জার্নাল ও ওয়েবসাইট।
শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বের সংকট মোকাবিলায় সব ধরনের চিন্তা ও মতাদর্শের সংমিশ্রণ ও বিনিময় একটি অনিবার্য শর্ত। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা ও একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না।
তিনি বলেন, যে যার অবস্থান থেকে তার কথা বলবে, আমরা পরস্পরের মতামত বিনিময় করব। এর মধ্য দিয়েই দেশের মানুষ, অঞ্চলের মানুষ এবং বিশ্বের মানুষ তাদের সঠিক পথ খুঁজে বের করতে সক্ষম হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সব মতের সুস্থ বিনিময়ের সংস্কৃতি গড়ে না উঠলে গণতান্ত্রিক সংস্কৃতিও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল-উম্মাহ যেহেতু এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে, তাই আমি অনুষ্ঠানে এসেছি।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন এবং উপরিভাগের আলোচনা দ্রুত বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল সম্পৃক্ততার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসিন আকতাই। তিনি বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। তবে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন। আল-উম্মাহ বিশ্বজুড়ে গবেষক ও তরুণ চিন্তাবিদদের সংযুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।
আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন বলেন, মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক কণ্ঠস্বর হিসেবে আল-উম্মাহকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গবেষণা, গঠনমূলক সংলাপ ও জ্ঞানচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের লেখক, গবেষক ও চিন্তাবিদদের অনুপ্রাণিত করতে আমরা কাজ করব।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...