
এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের পাঁচ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম জালাল উদ্দীনকে সভাপতি এবং মাওলানা আব্দুল কাদিরকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি এম জালাল উদ্দীন।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালীকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. নুরু গাজী ও মো. হোসাইন সরদার।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুল ইসলাম, মো. সোলাইমান ফকির, মো. রজব আলী গাজী, মো. নুরুজ্জামান সরদার ও সহ-সম্পাদক মোঃ সাহেদ আলী সরদার। ক্যাশিয়ার হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল মালেক।
কমিটির সদস্যরা হলেন-মো. আবু হুরায়রা রমজান, মো. খানজাহান আলী, মো. বিল্লাল গাজী, মো. আঃ আজিজ, মো. রিফাজুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. লুৎফর রহমান, নুর মুহাম্মদ রুমি, মো. আবুল হোসেন, মো. হযরত আলী, মো. রেজাউল ইসলাম, মো. ইমরান হোসেন, মো. সামাদ সরদার ও ইসলাম সরদার।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা মসজিদের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার পাশাপাশি মুসল্লিদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ২০১৫ সাল পর্যন্ত মসজিদটি পাঞ্জেগানা মসজিদ হিসেবে পরিচালিত হয়ে আসছিলো। পরে ২০১৫ সালে এম জালাল উদ্দীন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের বছরেই পূর্বের পাঞ্জেগানা মসজিদটি অপসারণ করে সেখানে নতুন জুম্মা মসজিদ নির্মাণ করা হয়। সেই থেকে এম জালাল অত্র মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...