
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস আগামীকাল ২৭ জানুয়ারী সোমবার। সিরাজগঞ্জের সলঙ্গা হাটে আজ থেকে ১০৩ বছর আগে আজকের এই দিন ১৯২২ সালের ২৭ জানুয়ারী ইতিহাসের বর্বর ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ ঘটানো হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় , সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জনে সাড়া দেওয়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হাটুরে সাধারণ জনগণের ওপর তাৎকালীন ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। সেদিন পুলিশের গুলিতে প্রায় সাড়ে চার হাজার হতাহতের সংখ্যা ছিলো বলে জানা যায়।
সলঙ্গা হাটে সেদিন সে সময়ের যুবক কংগ্রেসকর্মী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনের খবর পেয়ে তৎকালীন পাবনা জেলা ম্যাজিস্ট্রেট মি. আর এন দাস, পুলিশ সুপার ও সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক মি. এসকে সিংহা পুলিশ বাহিনীর ৪০ জন সদস্য নিয়ে সলঙ্গা হাটে উপস্থিত হন।
পুলিশ হাটে ঢুকে যুবক আব্দুর রশিদ তর্কবাগিশকে আটক এবং মারপিট করে আহত করেন। এসময় হাটুরে সাধারণ জনগণ এতে উত্তেজিত হয়ে উঠলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ বাহিনী নির্বিচারে হাটুরে জনগণের ওপর গুলি চালায়।
সলঙ্গা গোহাটে আজ রবিবার গিয়ে দেখা গেছে সলঙ্গা বিদ্রোহে শহীদদের স্বরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন বিগত ২০০৬ সালে করা হয়েছে। সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ – তাড়াশ ) আসনের সেসময়ের জাতীয় সংসদ সদস্য আঃ মান্নান তালুকদার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সলঙ্গা সমাজকল্যাণ সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ স্মৃতি পাঠাগারের সহ সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল বলেন ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবসটি স্বরণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...