• খুলনা রাজনীতি
  • ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , ৮ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫। এ উপলক্ষে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শনিবার বিকেলে চৌগাছা ডিভাইন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও চৌগাছা-ঝিকরগাছা (যশোর-২) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেরা সুলতানা মুন্নী। সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক হাজি আব্দুল হালিম চঞ্চল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দীন খান, সহসভাপতি আব্দুল অহেদ, পৌর সাংগঠনিক সম্পাদক শাইদুল ইসলাম ও বিএম হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম. এ. মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম অসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আবুবকর, বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন, যেদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় জীবনে নতুন চেতনার সঞ্চার ঘটিয়েছিল।

তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।