
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ এপ্রিল) পানখাইয়া পাড়ায় আয়োজিত এ উৎসবের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউ, পিএসসি।
এর আগে উৎসবের শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই রি-আকাজা উৎসবকে কেন্দ্র করে পানখাইয়া পাড়া এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এতে পানি বর্ষণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও নতুন বছরের শুভ কামনা বিনিময় করা হয়।
আয়োজকরা জানান, মারমা উন্নয়ন সংসদ ও মারমা যয়না কল্যাণ সংসদের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি আগামী দিনেও নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...