
ইনজুরি এখনো সামলে মাঠে ফিরতে আরও দেরি হচ্ছে নাজমুল হোসেন শান্তর। তাইতো টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে দেখা যাচ্ছে না নিয়মিত অধিনায়ককে। তার জায়গায় আগের মতোই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তাকে বাইরে রেখেই আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কুঁচকির চোটের কারণে নেই শান্ত। সাকিব আল হাসানও যে থাকছেন না সেটি আগেই নিশ্চিত ছিল। আজ আনুষ্ঠানিকভাবে এটি জানা গেল। শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে মিরাজকে। ওয়ানডে দলকেও এই প্রথমবারের মতো কোনো সিরিজে অধিনায়কত্ব করবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। চোটের কারণে ছিটকে গেছেন এই দুই ব্যাটার। তবে তাদের না থাকা সিরিজে আছেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় এক বছর পর জাতীয় দলে তিনি।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা ওপেনার জাকির হাসান দলে নেই। পেসার নাহিদ রানা ধরে রেখেছেন নিজের জায়গা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
বাংলাদেশ ওয়ানডে দল-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...