
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামী করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে।
পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসা. সাথী বেগম।
তারা আরও বলেন, ঘটনার ১ বছর ৭ মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পঁচুকে আসামী করা হয়। এই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানী করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী, নিহত মতির চাচতো ভাই ইয়াসিন আলী পঁচু।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নারুল ইসলামসহ বিভিন্ন বয়সী লোকজন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...