
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি এবং কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ধীরেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
সভায় বক্তব্য দেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুর্শেদ আলী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
সভায় শিক্ষকদের পেশাগত স্বার্থ, পারস্পরিক ঐক্য ও সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পরে কাউন্সিলে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান উপস্থিত শিক্ষকরা। তাদের নেতৃত্বে শিক্ষক সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...