
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে সিলেটগামী বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই রুট চালুর মাধ্যমে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুল কবির, জামায়াত মনোনীত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুর রব, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আবুল হোসেন, এবং জামায়াতে ইসলামী উপজেলা আমীর প্রিন্সিপাল মো. মাসুক মিয়া।
এছাড়াও মাওলানা বাহার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কমলগঞ্জ থেকে সরাসরি সিলেট পর্যন্ত সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় সাধারণ জনগণের যাতায়াত সহজতর হবে এবং অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও জোরদার হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...