
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর সাথে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আখঞ্জি।
কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রেসক্লাবের সাবেক সাধারন সাধারন মো. মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক মুক্তাদির আহমদ, আব্দুল বারী জালাল, আব্দুল হাই ইদ্রিসী, সালাউদ্দিন শুভ, আনহার আহমেদ, শাহাবুদ্দিন আহমদ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুল মুমিন, খালেদ সাইফুল্লাহ্ প্রমুখ।
বর্তমান সময়ে সংগঠিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সাংবাদিক পুলিশ একে অন্যের পরিপূরক।এসময় তিনি সুন্দর কমলগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...