
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রুমন আহমেদের পিতা ও কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি সৈয়দ মোঃ ইদ্রিস আলী (দাদা) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাহার মৃত্যুতে কমলগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম সৈয়দ মোঃ ইদ্রিস আলী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকার একজন সুপরিচিত, সৎ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত