
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল ব্যবসায়ী মো. দুরুদ মিয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ঢাকায় একটি হাসপাতালে তিনি মৃত্যু বরন করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে তিনি মৃত্যু বরন করেন।নিহত দুরুদ মিয়া কমলগঞ্জ পৌরসভার বড়গাছ গ্রামের বাসিন্দা।
গত শনিবার ভোরে উপজেলা চৌমুহনী শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী দুরুদ মিয়া ও তার রেস্টুরেন্টের ম্যানেজার কালাম দগ্ধ হন।
দুরুদ মিয়ার অবস্থার অবনতি হলে থাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তী করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ আমার শশুর মারা গেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...