
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ: মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২৩৫৯)-এর কমলগঞ্জ উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন সহকারী কমিশনার সরোয়ার শোকরানা নান্না ও সদস্য সচিব সৈয়দ জামাল হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নতুন শ্রমিক কার্ড সংগ্রহ ও পুরাতন কার্ড নবায়নের শেষ তারিখ ২৮ অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর, আপত্তি দাখিল ১ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর। মনোনয়নপত্র ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে।
জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর, আপিল দাখিল ১৫ নভেম্বর ও নিষ্পত্তি ১৬ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ নভেম্বর।
তফসিলে ২৮ নভেম্বর নির্বাচনী প্রচারণার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ ও নির্বাচনী কেন্দ্রের নাম পরে জানানো হবে। কেন্দ্রের নাম ভোটগ্রহণের তিন দিন আগে প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ রয়েছে।
নির্বাচন-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংগ্রহ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...
শেরপুরে ড্রামের ভেতর নারীর লাশ উদ্ধার
শেরপুরে ড্রামের ভেতর নারীর লাশ উদ্ধার