
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ, ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ফয়েজ আহমদ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র ফায়ার ফ্রাইটার মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে।
এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...