কমলগঞ্জে আলমাছ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীনাথপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য।

মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও অতিথিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেন।