
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক সেবার লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’-এর উদ্যোগে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার ডক্টর অপু আবুল হাসান। তিনি সংগঠনের চলমান মানবিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় কমলগঞ্জ উপজেলা সমন্বয়কারী হাফিজ মাওলানা আবু হানিফা সংগঠনের বর্তমান কার্যক্রমের সার্বিক অবস্থা তুলে ধরেন। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বক্তব্য রাখেন সমন্বয়কারী মুহা. সাফিন আহমদ, মুহা. লিপন আহমদ এবং ভিমল সিংহ কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জালু, কমলগঞ্জ জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, এম এ ওয়াহিদ রুলু, মোঃ আনহার আলী, মোঃ আসহাবুজ্জামান সাওন, পিন্টু দেবনাথ, মোঃ আহমেদুজ্জান আলম, মোঃ আব্দুল মুক্তাদির, মোঃ জালাল উদ্দীন চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘উই আর কমলগঞ্জ’ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং স্থানীয় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী মাও. নূরুল ইসলাম, মুহা. ইলিয়াস আহমদ, মুহা. তানভির আহমদ, মুহা. জুনেদ আহমদ, মাও. আব্দুস সামাদ সুমন, নাজমুল ইসলাম খাঁন, জুবায়েল আহমদ, ফয়সাল আহমদসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সামাজিক উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...